শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় এমজেএফ বিদ্যালয়ে প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : “অন্তর্ভুক্তিূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার নলতায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে সিডিডি’র সহযোগীতায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। সভায় বক্তব্য দেন এমজেএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও অভিভাবক রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ও অভিভাবক আশরাফ হোসেন, অভিভাবক জাহানারা খাতুন, মিনতী রানী, অঞ্জলী দাসী প্রমুখ।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নলতা শরীফ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবর, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল হক, সাদ্দাম হোসেন, শরিফা পারভীন, শিক্ষা সহায়ক রহিমা খাতুন, আবুল হুসাইন, স্থানীয় সমাজসেবক শহিদুল ইসলাম শেখ, ইউনুস শেখ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকগন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন