শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে বিশেষ অনুষ্ঠান

পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ক, বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৪টায় গণস্বাক্ষরতা অভিযান এবং গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকুবেটরের আয়োজনে রেডিও নলতা-৯৯.২ এফএম’এ “শিশু সুরক্ষা” বিষয়ক টকশো পানিতে ডুবে শিশু মৃত্যুহার প্রতিরোধে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ২০১২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক আশরাফুর রহমান, প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, পানিতে ডুবে মৃত্যু শিশুর অভিভাবক নাজমুল হোসেন। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সার্বিক সহযোগীতায় সাব্বির হোসেনের সম্পাদানায় রেডিও উপস্থাপক মামুন হোসাইনের সঞ্চলনায় বিকাল ৪টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করা হয়।

উল্লেখ্য যে, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহারে বাংলাদেশ বিশ্বের অন্যতম। আমাদের দেশের ১-৪ বছর বয়সী শিশুর মোট মৃত্যুর ৪৩ শতাংশ দায়ী পানিতে ডুবে যাওয়া। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এবং আগামীতে দেশ ও জাতি গঠনে অভিভাবকদের রয়েছে অনেক বড় দায়িত্বও কর্তব্য। কিন্তু একটুখানি অসাবধানতার কারণে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা পানিতে ডুবে মারা যায়। বিবিএস এবং স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৬ সালের এক সমীক্ষায় দেখা গেছে প্রতিদিন ৫বছরের নিচে ৩২ জন শিশু পানিতে ডুবে মারা যায়।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দেশে দৈনিক গড়ে ৫০ জন কোমলমতি শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। অভিভাবকদের অসাবধানতাই পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রধান কারণ এমনটাই বলছেন বিশেজ্ঞরা। তাই অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন