রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতা ম্যাটসের কোটি টাকা দুর্নীতি মামলায় অগ্রগতি নেই

সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (এমএটিএস) আসবাবপত্র ক্রয়ের নামে ৯৮ লাখ দুই হাজার ৮১০ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অগ্রগতি নেই।

দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে পাঁচ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ৩ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি নথিভুক্ত করা হয়। তবে সেই থেকে নীরবেই ঝুলছে মামলাটি।

মামলার আসামীরা হলেন, সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের সাবেক অধ্যক্ষ ডা. তওহীদুর রহমান, মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.শাহিনুর রহমান, সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকার মেসার্স শেখ মোকাররম হোসেন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শেখ মোকাররম হোসেন, গণপূর্ত ই/এম কাঠের কারখানা বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো.মাহফুজ আলম, গণপূর্ত ই/এম উপ-বিভাগ সাতক্ষীরার উপ-সহকারী প্রকৌশলী বদরুল হাসান।

দুদকের দায়েরকৃত মামলায় আসামীদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় সাজানো দরপত্র দাখিলপূর্বক প্রতারণা, অপরাধমূলক বিশ^াসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারপূর্বক অবৈধভাবে নিজেরা লাভবান হয়ে নি¤œমানের ও কমমূল্যের আসবাবপত্র সরবরাহপূর্বক উচ্চমূল্যে ক্রয় দেখিয়ে এবং পরবর্তীতে উক্ত আসবাবপত্র পরিমাপ করে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য মিথ্যা প্রতিবেদন দাখিলের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে (এমএটিএস) সরকারের ৯৮ লাখ দুই হাজার ৮১০ টাকা আর্থিক ক্ষতিসাধনপূর্বক আতœসাত করার অপরাধের কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে দুদক খুলনা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, মামলাটি আমাদের কার্যালয়ে নথিভুক্ত হয়েছে ঠিকই কিন্তু দুদকের প্রধান কার্যালয় থেকে এটির তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেকারণে মামলাটির অগ্রগতির বিষয়ে খুলনা কার্যালয় থেকে কিছু বলা সম্ভব নয়।

সূত্রে. পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া