মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪ শিক্ষক গ্রেফতার!

নলতা হাইস্কুলের নিহত ছাত্রের ময়না তদন্ত সম্পন্ন, থানায় হত্যা মামলা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে রাজপ্রতাপ দাশ (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ পাঁচজনকে আসামি করে সোমবার (১৭ জুলাই) সকালে কালিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাড়, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মহিত, সহকারি শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সহকারি শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী। মামলার অপর আসামি সহকারি শিক্ষক মনিরুল ইসলাম পলাতক।

নিহত স্কুল শিক্ষার্থী রাজপ্রতাপ দাশ (১৫)সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের মুদি ব্যবসায়ী দীনবন্ধু দাশের ছেলে। সে কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন