বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা কর্মসূচের মধ্যে দিয়ে বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বাগেরহাট ও মোংলায় পৃথক পৃথক ভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্ঠ সংগঠন আলো সোসাইটি, বাগেরহাট সিভিল সার্জন ও মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভার পূর্বে একটি সচেতনতা র‌্যালি করা হয়।

সিভিল সার্জন ডা: মাহবুবুল আলমের নেতৃত্বে র‌্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, ডাঃ শেখ রিয়াদুজ জামান, সিএসএস এর প্রজেক্ট অফিসার খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থান এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহিন আলমের সভাপতিত্বে ও সিএসএস এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় কুষ্ঠ রোগ নির্নয় ও করনীয় সর্ম্পকে আলোচনায় অংশ নেন সিএসএস এর পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ প্রমুখ।

বেসরকারি সংগঠন সিএসএএস, দাতা সংগঠন দ্যা ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষ্যে রামপাল উপজেলা আলো সোসাইটি কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, সিএসএস স্বাস্থ্য পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ। শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুকান্ত কুমার পালের নেতৃত্বে র‍্যালি বের করা হয়।

বক্তারা বলেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ মুক্ত করার যে সরকারের অঙ্গীকার তার সাথে সংহতি জ্ঞাপন করেন উপস্থিত সকলে। আলোচনা সভায় সদর হাসপাতালের নার্স এনজিও কর্মকর্তা বৃন্দ সাংবাদিক ও সুধীজন অংশ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার