শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নামাজরত যুবককে কুপিয়ে পালাচ্ছিলেন বিদেশে, গ্রেফতার বিমানবন্দরে

শবে মেরাজের সন্ধ্যায় মসজিদের ভেতর ঢুকে নামাজে সেজদারত মুসল্লীকে কুপিয়ে আহত করা মামলার প্রধান আসামিকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রফিক (৩৫)। তিনি কুয়েত প্রবাসী।

মঙ্গলবার (১ মার্চ) রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার বুড়িচংয়ে ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজের সন্ধ্যায় সোলেমান (২৮) নামে এক যুবকের ওপর বুড়িচং উপজেলার নাজিরাবাজার বাইতুর রহমান জামে মসজিদে নামাজরত অবস্থায় একাধিক ব্যক্তি হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা কুচাইতুলি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আপন দুই ভাই, মো. রফিক ও মো. সুমনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে বুড়িচং থানায় মঙ্গলবার মামলা হয়।

ঘটনার পরই প্রধান আসামি কুয়েত প্রবাসী রফিক কুয়েতে পালানোর চেষ্টায় ঢাকায় আসেন। এরপর বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েতে ফেরত যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু আগে থেকেই সতর্ক অবস্থায় থাকা এয়ারপোর্ট আর্মড পুলিশের গোয়েন্দা দল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত রফিকের পরিচয় নিশ্চিত হয় এয়ারপোর্ট পুলিশ।

অভিযুক্তের নামে থাকা মামলায় রফিককে কুমিল্লা জেলা পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মামলার দ্বিতীয় আসামি সুমন বর্তমানে দেশে অবস্থান করা একজন কুয়েত প্রবাসী। তাকেও গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন