বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জে এবার ৭০ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাকারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

রবিবার রাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুর ৫নং ওয়ার্ডের মনোয়ারা মঞ্জিলের গোলাম কিবরিয়া ওরফে কাবের আলীর ছেলে মিজানুর রহমান মধু (৪৩)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ‘রাজধানী লালবাগ ক্যাম্পের সিপিসি র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে মোস্তফা কামাল ও মিজানুর রহমান মধু নামে দু’জনকে গ্রেফতার করে।

তবে কৌশলে আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্টু নামে আরও দু’জন ওই বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় একটি কার্টুনের ভেতর থেকে ২টি কাঁচের জারে তরল ও ৪টি জারে পাউডার জাতীয় সাপের বিষ উদ্ধার করা হয়। এ সবের আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭ হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাতেই গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হাজির করে র‌্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দু’জনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি আরো জানান, ‘র‌্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধভাবে সাপের বিষ এনে বিক্রয় করেন। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা