মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিবন্ধন পাচ্ছে অনশন করা সেই তারেকের ‘আমজনতার দল’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।এরমধ্যে একটি দল হচ্ছে ‘আমজনতার দল’। দলটির সদস্যসচিব তারেক রহমান গেল মাসে (নভেম্বর) নিবন্ধন না পেয়ে ইসির সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন। অবশেষে সেই অনশনের ফল পেতে যাচ্ছেন তিনি।

নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো- ‘জনতার দল’। এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল ও মহাসচিব মো. আযম খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দল দুটির বিষয়ে কারো আপত্তি রয়েছে কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। আগামীকাল (শুক্রবার) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান, নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন- তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে।

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান গণমাধ্যমকে বলেন, প্রজাপতি প্রতীকে আমরা নিবন্ধন পাব। ইসি বলেছে, আমরা নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর গেজেট হবে।

গত ৪ নভেম্বর চূড়ান্ত পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমোদন দেয়। এরপর গণবিজ্ঞপ্তি জারি করে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়।

তবে তালিকা থেকে বাদ পড়ে যায় তারেক রহমানের ‘আমজনতার দল’। সেই দিন বিকাল থেকেই নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন শুরু করেন তিনি। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর ৯ নভেম্বর রাতে অনশন ভাঙেন তারেক।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষেরবিস্তারিত পড়ুন

বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী

ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার
  • রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি
  • চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম