বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নির্বাচনের পর বিয়ে করলে জেলে যেতে হবে’

আর কয়েকদিন পর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের এই তোড়জোড়ের মধ্যেই নানা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সম্প্রতি আসামের মুসলিম নেতা বদরুদ্দীন আজমলকে বিয়ে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ভারতে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন পারিবারিক আইনের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ধুবরির সাংসদ (আজমল) যদি আবার বিয়ে করতে চান, তবে তা নির্বাচনের আগেই সেরে ফেলা উচিত, না হলে তাকে গ্রেফতার হতে হবে।

শর্মাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের পরে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করা হবে এবং বহুবিবাহ অবৈধ হয়ে যাবে।

সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চার (এআইডিএফ) প্রধান আজমল এবারও লোকসভা নির্বাচনে ধুবরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি তিনি বলেন, কংগ্রেসের মানুষ আর রাকিবুল হোসেইন (ওই আসনে তার কংগ্রেস প্রতিদ্বন্দ্বী) বলেছেন, আমার বয়স হয়ে গেছে। তবে এখনো আমার মধ্যে আবারও বিয়ে করার মতো জোর আছে। মুখ্যমন্ত্রী না চাইলেও আমি তা করতে পারব।

এর জবাবে শনিবার এক নির্বাচনী সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী বলেন, তার (আজমলের) এখনই বিয়ে করা উচিত। নির্বাচনের পর আসামে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করা হবে। এর পরে বিয়ে করলে তাকে গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, যদি তিনি এখন আমাদের আমন্ত্রণ জানান, আমরাও যাব। কারণ এটি এখন পর্যন্ত অবৈধ নয়। আমি যত দূর জানি, ওনার একজন স্ত্রী আছেন। তিনি আরও দুই-তিন বিয়ে করতে পারবেন। তবে নির্বাচনের পরপরই আমরা বহুবিবাহ বন্ধ করে দেব। সম্পূর্ণ খসড়া তৈরি আছে।

ধর্ম-বর্ণনির্বিশেষে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার বিষয়ে অভিন্ন বিধিমালার নাম ইউনিফর্ম সিভিল কোড। এটি পাস হলে ভারতীয় নাগরিকদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

ইউসিসি আইন কার্যকর করার ওপর বরাবরই জোর দিয়ে আসছিলেন শর্মা। গত মাসে উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাস হওয়ার পরে তার মন্তব্য আরও জোরালো হয়ে ওঠে।

লোকসভা নির্বাচনে আসামে তিন ধাপে ভোট গ্রহণ চলবে—১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী