সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে জয়ী হওয়ার পর রাশেদ খানকে নিয়ে যা বললেন নুর

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করা রাশেদ খান যদি আবার পরিষদে যোগ দিতে চান, তাহলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব। কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে, তার পেছনে গণঅধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। এক ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’

তিনি বলেন, ‘আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। বাংলাদেশের কঠিন সময়ে গণঅধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়ে যে ত্যাগ স্বীকার করেছে, সে ধরনের স্যাক্রিফাইস খুব কম সংগঠন করেছে।’

নুরুল হক নুর আরও বলেন, ‘রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, যা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি বলেন, ‘রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করায় দলীয় নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। সে কারণে আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এ সময় নুরুল হক নুর বলেন, ‘সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। অনেক দেশের সংসদে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কি সেই খারাপ উদাহরণ অনুসরণ করব?।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ