সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসিলা ঘাটে লঞ্চ চলাচল শুরু

বসিলা-সদরঘাট-শরীয়তপুর নৌপথে চলাচলকারী এমভি ইমাম হাসান-৫ লঞ্চ মাত্র চারজন যাত্রী নিয়ে বসিলা ঘাট থেকে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় লঞ্চটি শরীয়তপুরের ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

লঞ্চটির দায়িত্বে থাকা হাসান আহমেদ গণমাধ্যমকে বলেন, মাত্র চারজন যাত্রী নিয়েই আমরা রওনা দিয়েছি। তবে সদরঘাটে পৌঁছালে আরও যাত্রী পাওয়া যেতে পারে।

তিনি আরও জানান, আজই এই রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পর্যাপ্ত প্রচারণা না থাকায় যাত্রী কম হয়েছে। যদি আগে থেকে প্রচারণা থাকত, তাহলে আরও বেশি যাত্রী পাওয়া যেত। আমরা নিজেরাই গত শনিবার এই রুটের বিষয়ে জানতে পেরেছি। আমরা না জানলে যাত্রীরা জানবে কীভাবে?

এ বিষয়ে বিআইডব্লিউটিএর পরিদর্শক মামুনুর রশীদ বলেন, বসিলা ঘাট চালু হওয়ায় মোহাম্মদপুর, সাভার, মিরপুর, গাবতলী ও আগারগাঁও এলাকার যাত্রীরা এখান থেকে সহজেই বিভিন্ন স্থানে যেতে পারবেন। ঈদ উপলক্ষে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও এখানে ভাড়া কম রাখা হয়েছে।

তিনি আরও জানান, আপাতত ঈদ উপলক্ষে এ ঘাট চালু করা হয়েছে। এটি স্থায়ীভাবে চালু থাকবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বসিলা থেকে যাত্রী কম হলেও সদরঘাট থেকে যাত্রী পাওয়া যেতে পারে। এ ছাড়া যাত্রী বাড়াতে প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল মেসেজের মাধ্যমে প্রচারণা চালালে আরও ভালো ফল পাওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, বসিলা ঘাটে যাত্রীর তুলনায় দর্শনার্থীর সংখ্যা বেশি। প্রথম দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশ কম বলেই মনে করছেন ঘাটে আসা লোকজন।

একই রকম সংবাদ সমূহ

‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলেবিস্তারিত পড়ুন

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদাবিস্তারিত পড়ুন

  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব