বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী গণসংযোগে জামায়াত আমির

নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া, জনগণের রায় জোরপূর্বক আদায় করা যায় না

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচন একটি ভদ্র প্রক্রিয়া। এটা জনগণের রায়ের বিষয়। রায় জোর করে আদায় করা যায় না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ নির্বাচন চাই। এটার জন্যই জাতি মুখিয়ে আছে।

‎সাংবাদিকদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান। সাংবাদিকরা যমুনায় একটি দাবি নিয়ে গিয়েছিলেন এবং তাদের আশ্বাসও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম। তারা হয়ত আশ্বাসটার ডেলিভারিটা আরও তাড়াতাড়ি চেয়েছিল।’

এ প্রসঙ্গে তিনি বলেন, একটি অতি উৎসাহী ব্যক্তি পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। এটাকে আমরা ভালোভাবে দেখছি না।

তিনি আরও বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিকেরই সংযত থাকা প্রয়োজন। আমরা যারা নাগরিক আছি, আমাদেরও দায়িত্ব রয়েছে। সবাইকে দায়িত্বটুকু যথাযথভাবে পালন করা উচিত।

গণসংযোগে উপস্থিত ছিলেন– নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাফরুল অঞ্চলের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ্, এনসিপির যুবশক্তির মিরপুর থানার আহ্বায়ক মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী কাফরুল পশ্চিম থানা আমির ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি আতিক রায়হান এবং ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ ১১ দলের স্থানীয় নেতারা।

গণসংযোগটি কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বসুন্ধরা মোড়, খেজুরতলা মোড়, মাইকওয়ালা মসজিদ হয়ে ৬০ ফিট বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী