শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থার ঘাটতি আছে: ইসি সানাউল্লাহ

নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, সেটা ফিরিয়ে আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসিতে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম হয়েছে। দুর্ভাগ্যবশত বিগত ইসি ক্ষমতার ব্যবহার করে নাই। তাই নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।

বুধবার বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। চলে প্রায় ৫টা পর্যন্ত। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন, অন্য নির্বাচন কমিশনাররা অংশ নেন।

বৈঠক শেষে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন ও তাদের দায় দায়িত্ব ক্ষমতা স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে মনোনয়নপত্র চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত কার হওয়ার উচিত, আদালতের কি ভূমিকা থাকবে, হলফনামা, না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, ভোটার তালিকা নির্বাচন অপরাধ, এনআইডিসহ নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংস্কার কমিশনের প্রতিবেদনে কী কী সুপারিশ থাকছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিছু বিষয় চিহ্নিত করেছি এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনো এক মাস সময় আছে; আশাকরি এক মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব এবং ওনাদের (ইসি) কিছু মতামত চেয়েছি ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কিভাবে করা সম্ভব। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করব।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…