বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোরা ফাতেহি এবার মৎস্য কন্যা হয়ে নাচের ঝড় তুলবেন

নোরা ফাতেহির পরিবারের সকলের চাওয়া নোরা সাধারাণ চাকরি করুক। কিন্তু নোরার আগ্রহ ছিলো মিডিয়া। পরিবারের সহযোগিতা না থাকায়, টিভি দেখে দেখেই নাচের অনুশীলন শুরু করেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি বলিউডের নায়িকা হবেন। সেই সুযোগ আসে এক বিজ্ঞপনের মধ্যে দিয়ে। একজন মডেল হয়েই যাত্রা তার।

তারপর বলিউডে আগমন এবং নিয়মিত হওয়া। সেই অর্থে নায়িকা এখনো হতে পারেননি তবে সিনেমার সাফল্যে আইটেম গার্ল হিসেবে বলিউডে আপাতত নোরার বিকল্প নেই।

সম্প্রতি মুক্তি পাওয়া নোরার গান ‘কুসু কুসু’ বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। নোরার গান মানেই ব্যবসা সফল। ভক্তরাও অপেক্ষায় থাকেন তার গানের জন্য। বলিউডের সেরা ড্যান্সারদের মধ্যে একজন তিনি।

এবার নতুন লুকে আসতে চলেছেন। নেট দুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে তার নতুন লুক। যেখানে তাকে ‘মৎস্য কন্যা’ হিসেবে দেখো গেছে। তার ছবিতে বুঝা যাচ্ছে ভক্তরা এবার নতুন এক নোরাকে দেখতে চলেছেন। তিনি ইনস্টাগ্রাম আইডিতে ছবিও প্রকাশ করেছেন।

সেখানে নোরা লিখেছেন, ‘আমি সব সময় সৃজনশীল কাজগুলোতে বেশি উত্তেজিত থাকি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে তাতে আমি রাজি হই। আমি মনে করি মৎস্যকন্যারা খুব রহস্যময় হয়। ছোটবেলায় আমি প্রচুর কার্টুন দেখতাম এবং মারমেইড আঁকতাম। তখন থেকেই মৎস্য কন্যাদের ভালো লাগে।’

তিনি যতটা সহজ ভেবেছিলেন পোশাকটি পরার পর বুঝতে পেরেছিলেন এটি নিয়ে চলাচল কষ্টের। পোশাকটির ওজন ছিলো ১৫ কেজিরও বেশি। নোরা জানান, পোশাকটি পরতেই দুই ঘন্টা সময় লেগেছে। পোশাকটি লেটেক্স এবং সিলিকন দিয়ে তৈরি করা হয়।

নতুন গানের পোশাকটি তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তিন মাসেরও বেশি সময় লেগেছে বানাতে। গানের দৃশ্যের জন্য তাকে দীর্ঘ সময় জলে থাকতে হয়েছিল।

তিনি আরও লিখেছেন, ‘ক্যামেরার মুখোমুখি হওয়ার সময় আমাকে সুন্দর এবং গ্ল্যামারাস দেখাচ্ছিল। কিন্তু এরকম পোশাক পরে শুটিং করা কঠিন ছিল। আমি ব্যথা পেয়ে কান্নাকাটিও করে ছিলাম। এ পোশাক পরে আমি নিজে থেকে যে নড়াচড়া করবো তারও কোনো উপায় ছিল না। তারা আমাকে স্ট্রেচারে করে সেটের ভিতরে এবং বাইরে নিয়ে যায়। অনেক অভিজ্ঞতা।’

নতুন এই গানটি কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানাননি নোরা।

বস্কো মার্টিস পরিচালিত ভিডিওটি সম্পর্কে কথা বলতে গিয়ে নোরা আরও বলেন, ‘এই গানের ভিজ্যুয়াল দর্শকদের স্তব্ধ করে দেবে। এ গানের মাধ্যমে আমরা নতুন একটি নৃত্যশৈলী চালু করেছি। মিউজিকও খুব আলাদা। আমি এটির জন্য অপেক্ষা আছি।’

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস