বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এসময় বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো কোম্পানীগঞ্জ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী হাসান ইমাম রাসেল (৪৫), বসুরহাট সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদ উল্যাহ দিদার (৩০)।

এ বিষয়ে বাড়িতে থাকা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, মাদক সম্রাট হাসান ইমাম রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিকেল থেকে আমাদের বাড়ির আশ পাশে মহড়া দিচ্ছে, এরা রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণের সময় হাসান ইমাম রাসেলসহ অন্য সন্ত্রাসীদের ঘটনাস্থলে দেখা গেছে বলে মন্ত্রী মহোদয়ের ছোট ভাই শাহাদাত হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে হাসান ইমাম রাসেল ও ওহিদ উল্যাহ দিদার বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বসুরহাট পৌরসভায় আক্রমণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগেও তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাব-১১ কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো: আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী