মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বন্ধ করা হয়েছে যে কারণে

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তুমুলভাবে। গত তিন দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে।

এরই মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও চেন্নাইয়ের চিদাম্বারামে বায়ো বাবল সুরক্ষায় চলছে আইপিএল।

আরও চারটি ভেন্যুতে খেলা শুরু হয়নি এখনও। ভেন্যুর তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায় অবস্থিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

আগামী ২৬ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত আইপিএলের প্রথম পর্বের ৮টি ম্যাচ হবে আহমেদাবাদে। পরে প্লে-অফ পর্বের ম্যাচ চারটিও হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামে।

কিন্তু স্টেডিয়ামটি এ মুহূর্তে বন্ধ রয়েছে। স্টেডিয়াম প্রাঙ্গনেও যাওয়া নিষেধ জনসাধারণের।

স্টেডিয়ামটি বন্ধের বিষয়ে জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে সর্বাত্মক সতর্কতার লক্ষ্যে এটি বন্ধ করা হয়েছে। তবে শুধুমাত্র মাঠকর্মীদের প্রবেশাধিকার রয়েছে। মাঠকর্মীরা অবশ্য স্টেডিয়ামের ভেতরেই অবস্থান করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) কর্মকর্তা, সংগঠক, কারিগরি ও মাঠকর্মী মিলিয়ে ৬০ জনকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। যাদের সবাই এখন পর্যন্ত কোভিড-১৯ নেগেটিভ।

জিসিএ’র যুগ্ম সম্পাদক অনিল প্যাটেল ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টকে বলেছেন, ‘গত সোমবার থেকে স্টেডিয়ামটি বন্ধ করে দেয়া হয়েছে। আমরা এখন এক-তৃতীয়াংশ কর্মী দিয়ে সব কাজ পরিচালনা করছি। ’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা