মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের নড়াগাতি থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া টাকা উদ্ধার, প্রকৃত মালিককে প্রদান

নড়াইলের নড়াগাতি থানাধীন যোগানিয়া গ্রামস্থ জনৈক নওয়াব আলী খাঁন এর মেয়ে শারমিন আক্তার (২৬) ১৮ জানুয়ারি, মঙ্গলবার আনুমানিক ৯.টার সময় পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারিগামী সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তার ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০,০০০/- টাকা অসতর্কতাবশত পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর পূর্বেই তিনি ভ্যানিটি ব্যাগটি খুলে দেখেন যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে রক্ষিত ছোট টাকার ব্যাগটি নেই। তিনি দ্রুত নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর নির্দেশে এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সাথে স্থানীয় ও আশপাশের লোকজনের সাথে আলোচনা করে জনৈক ইজিবাইক চালকের নিকট হতে টাকা উদ্ধার করতে সক্ষম হন।

পরবর্তীতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহা টাকাগুলো প্রকৃত মালিক শারমিন আক্তার এর নিকট হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং নড়াগাতি থানা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক