রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে কাবিখা প্রকল্পের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

নড়াইলের সদর উপজেলার ৫ নং শাহাবাদ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের নয়নপুরের সঞ্জয়ের বাড়ির পাশে পাকা রাস্তা হইতে বিশ্বনাথের বাড়ি পর্যন্ত ইটের ফ্লাট সলিং এর কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না নিজেই সভাপতি সেজে সেই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগে প্রকাশ।

সরজমিনে গিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্পের আওতায় নন সোলার খাতে শাহাবাদ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের নয়নপুরের সঞ্জয়ের বাড়ির পাশে পাকা রাস্তা হইতে বিশ্বনাথের বাড়ি পর্যন্ত ইটের ফ্লাট সলিং রাস্তা উন্নয়ন বাবদ ১০ মে. টন গম বরাদ্দ দেয়া হয়।
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা’র প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ১০ মে. টন গম বরাদ্দ দেন।

এব্যাপারে জানতে চাইলে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা দেখিয়ে ক্ষোভের সঙ্গে বলেন, বরাদ্দকৃত সমুদয় গম উত্তোলন করা হলেও রাস্তার কাজ না করে বরাদ্দের পুরোটাই পকেটে পুরেছেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না।

এব্যাপারে ৫নং ওয়ার্ডের ছিদ্দিক মেম্বার বলেন, চেয়ারম্যান লোক দিয়ে নিম্নমানে ইট ব্যবহার করে রাস্তার কাজ করতে গেলে তাতে আমি বাধা দেই, রাস্তার কাজ বন্ধ শুনে চেয়ারম্যান আমাকে ফোনে বলে, যে কাকা কাজ আমি নিজে করছি এবিষয়ে আপনি বাঁধা দিয়েন না। পরে বিশ্বনাথের বাড়ির সামনে নিম্নমানে ইট ব্যাবহার করে বিশ ফুট পরিমান রাস্তার কাজ করেন, বাকি কাজ আর করেন নাই।

সংশ্লিষ্ট প্রকল্পের (পিআইসি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এমপি সাহেবের বরাদ্দের সম্পূর্ণ অর্থ আমি রাস্তার উন্নয়নে ব্যয় করেছি।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর