শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই

নড়াইলে চেতনানাশক প্রয়োগে অচেতন করে ছিনতাই। নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেণির ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনানাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা।

কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুমূর্ষু ওই কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পুলিশও ভুক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের হতদরিদ্র পরিবারে একটু স্বচ্ছলতা আনতে ভাড়ায় ইজিবাইক নিয়ে সে রাস্তায় নামে। প্রতিদিনের মতো সে ঘটনার দিন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বেলা ৪টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার একটি নির্জন রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারিরা চেতনানাশক প্রয়োগে করে তাকে অচেতন করে ফেলে রেখে যায়। তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে সজ্ঞাহীন সাকিবকে উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই তার চিকিৎসা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর

সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়েবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী