বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে নির্বাচনী গেজেটে পরাজিত প্রার্থীর নাম!, ২ মাসেও শপথ নিতে পারেননি বিজয়ী

নড়াইলের কালিয়ায় নির্বাচনী গেজেটে পরাজিত প্রার্থীর নাম। নির্বাচনে পরাজিত হয়েও গেজেটে জয়ীর তালিকায় নাম আসার ঘটনা ঘটেছে। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের নির্বাচনী ফলাফলের ওপর প্রকাশিত নির্বাচনী গেজেটে এমন ঘটনা ঘটেছে।
সরকারিভাবে প্রকাশিত গেজেটে বিজয়ী প্রার্থী মো. সামিউল শেখের নামের পরিবর্তে পরাজিত প্রার্থী রবিউলের নাম প্রকাশ হওয়ায় বিজয়ী হয়েও গত ২ মাসে শপথ বাক্য পাঠ করতে পারেননি মো. সামিউল শেখ। তিনি চাঁচুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটিকে প্রিসাইডিং অফিসারের অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, চতুর্থ ধাপে গত ২৮ নভেম্বর উপজেলার ১২টি ইউপির মধ্যে চাঁচুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাঁচুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সামিউল শেখ (ফুটবল), মহাত্তাপ শেখ (টিউবওয়েল) ও রবিউল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই করেছেন। তাঁদের ভোট গ্রহণ সম্পন্ন হয় উপজেলার কৃষ্ণপুর-ডহর চাঁচুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলার খামার পারোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিনয় কুমার বিশ্বাস। ভোট গণনা শেষে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. সামিউল শেখের ফুটবল প্রতীককে বিজয়ী ঘোষণা করেন। তাঁর ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী মো. সামিউল শেখ ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম মোরগ প্রতীকে ৪৩৩ ভোট পান। কিন্তু গত বছর ১৯ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যার ১৯৫৩৭ পৃষ্ঠায় বিজয়ী হিসাবে পরাজিত প্রার্থী রবিউল ইসলামের নাম প্রকাশিত হয়।
ঘটনাটি জানার পর কর্তৃপক্ষ চাঁচুড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের শপথ গ্রহণ স্থগিত করেছেন। সে কারণে উপজেলার অন্য ইউনিয়ন গুলোর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বিজয়ী হয়েও সামিউল শপথ বাক্য পাঠ করতে পারেননি।
সরকারি ভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী মো. রবিউল ইসলাম বলেছেন, কেন্দ্রে ঘোষিত ফলাফল অনুযায়ী তাঁর নাম বিজয়ী হিসাবে প্রকাশিত হয়েছে। অসুস্থ থাকার কারণে তিনি নির্ধারিত দিনে গত ৬ জানুয়ারি শপথ বাক্য পাঠ করতে পারেননি। তাঁকে শপথ বাক্য পাঠ করানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে আবেদন করেছেন এবং শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন।
নির্বাচনী কেন্দ্রে ঘোষিত ফলাফলে বিজয়ী প্রার্থী মো. সামিউল শেখ বলেছেন, কেন্দ্র থেকে তাঁকে বিজয়ী ঘোষণার পর তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল করেছেন। কিন্তু নির্বাচন কমিশনের গেজেটে তাঁর নামের পরিবর্তে পরাজিত প্রার্থী মো. রবিউল ইসলামের নাম প্রকাশ হওয়ায় তিনি হতবাক হয়েছেন। এরপর তিনি প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে ভুল সংশোধনের জন্য লিখিত আবেদন করেছেন। তাঁর নামে সংশোধিত গেজেট প্রকাশের পর তিনি শপথ বাক্য পাঠ করবেন।
কৃষ্ণপুর ডহর-চাঁচুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা বিনয় কুমার বিশ্বাস বলেছেন, নির্বাচনের দিন ভোট গণনা শেষে প্রার্থীদের এজেন্টদের কাছে ফলাফলের সঠিক তালিকা দেওয়া হয়। কিন্তু রাতে দ্রুত রেজাল্ট শিট জমা দেওয়ার সময় ভুলবশত পরাজিত প্রার্থী রবিউল ইসলামের নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি লজ্জিত ও দুঃখিত। এ ছাড়া ইতিমধ্যেই তিনি বিজয়ী প্রার্থী মো. সামিউল শেখের নাম গেজেটে প্রতিস্থাপনসহ পরাজিত প্রার্থী মো. রবিউল ইসলামের নাম কর্তনের জন্য রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বিশ্বাস সুজন কুমার বলেছেন, বিষয়টিতে প্রিসাইডিং অফিসারে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তিনি যে রেজাল্ট শিট জমা দিয়ে ছিলেন সে অনুযায়ী গেজেট প্রকাশিত হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী প্রার্থী ও প্রিসাইডিং অফিসারের ভুল সংশোধনীর লিখিত আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক নির্বাচিত প্রার্থী সামিউল শেখের নাম গেজেটভুক্ত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। গেজেটটি দ্রুত সংশোধন করে আবার প্রকাশিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য