শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদত্যাগ করলেন আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম

স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে দুই হাজার মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান, মহেন্দ্র, ইজিবাইক, পিকআপ যোগে হাজার হাজার নেতাকর্মী দের সাথে নিয়ে কুল্লা দরবার শরীফের মাজার জিয়ারত করে মিছিল সহকারে আশাশুনি উপজেলা পরিষদের সামনে হাজির হন।

সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ ভোটারবৃন্দ।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু।

বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম পদ সানা, প্রদীপ চক্রবর্তী, বিপ্লব কান্তি দাস, রমজান আলী মোড়লসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্য বৃন্দ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরার চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সদস্য পদত্যাগকারী চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বলেন, আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান