শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুর উদ্বোধন সফল ও বন্যা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়ার আহবান এমপি রবির

আগামী ২৫ জুন জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি এবং দেশের সমৃদ্ধি-শান্তি ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২৪জুন শুক্রবার পবিত্র জুমআ নামাজে মহান আল্লাহর দরবারে সাতক্ষীরা জেলাসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আমাদের সাতক্ষীরা জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন বাস্তবে রুপ নিতে যাচ্ছে আগামী ২৫ জুন শনিবার। দিনটি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সে লক্ষ্যে সাতক্ষীরাসহ দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় উপাসালয়ে পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে, বন্যা থেকে মুক্তি, দেশের সমৃদ্ধি-শান্তি ও সামগ্রীক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দোয়া ও বিশেষ প্রার্থনা করার আহবান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় আগামী ২৪ জুন সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৪টি মসজিদে একযোগে বাদ জুমআ এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠান উপলক্ষে দলীয় নেতা কর্মী ও দলীয় জনপ্রতিনিধিদেরকে স্ব স্ব এলাকার মসজিদে উপস্থিত থেকে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, দেশের কল্যাণ কামনায় যিনি থাকেন সবসময় অতন্দ্র প্রহরী। তিনি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ। একটি স্বল্পোন্নত দেশ থেকে, নিম্ন মধ্যম আয়ের পথ পেরিয়ে উন্নত বাংলাদেশে পরিণত হওয়ার দিকে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছেন মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন বাঙালি সবই পারে, আমরাও পারি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস