বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিচালক পদে বিসিবিকে তামিমের না, মনোযোগ মাঠের ক্রিকেটে

লম্বা সময় ধরেই দেশের জার্সিতে দেখা যাচ্ছে না তামিম ইকবালকে। কবে ফিরবেন সেই নিশ্চয়তাও নেই। এই অবস্থায় ক্রিকেটে না ফিরলে তামিমকে বোর্ডে দেখতে চাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন নতুন বোর্ডপ্রধান ফারুক আহমেদ। এর পর থেকেই গুঞ্জন ক্রিকেট ছেড়ে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে তামিমকে। এই গুঞ্জন অবশ্য বুধবার উড়িয়ে দিয়েছেন তামিম নিজে। বিসিবিকে না বলে দিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তামিম।

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টির ঠিক আগে প্রেস বক্সে হাজির হন তামিম। চলমান সিরিজে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসাবে কাজ কারার ফাকে দেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে খানিকটা সময় আড্ডা দেন সাবেক এই অধিনায়ক। এ সময় বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্নেরও জবাব দিয়েছেন তামিম।

বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তামিম বলেন, ‘আমি এখন ধারাভাষ্য করছি, তারপর ক্রিকেটে মনোনিবেশ করব। আমি এখনই এটা (পরিচালক) নিয়ে ভাবছি না।’

এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মিরপুর স্টেডিয়ামে খুব বেশি দেখা গিয়েছিল তামিমকে। নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার ঘনিষ্ঠতাও লক্ষ্য করা গেছে। তাছাড়া অনেক পরিচালক বোর্ডে না আসায় শূন্যতা তৈরি হয়েছে। সেখানে তামিমের অন্তর্ভুক্তির বিষয়টি চাউর হয়। বোর্ডপ্রধানও তামিমকে নিয়ে সেই ইঙ্গিত দেন।

তামিমকে নিয়ে বিসিবিপ্রধান তখন বলেছিলেন, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তার মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি ওর পরিকল্পনাটা কী।’

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান