বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিচ্ছন্নতার অনন্য নজির গড়ে প্রশংসায় ভাসছে জাপান

এই দৃশ্য দেখা গিয়েছিল রাশিয়া বিশ্বকাপেও। খেলা শেষে জাপানি দর্শকরা গ্যালারির আবর্জনা নিখুঁতভাবে সরিয়ে দিচ্ছেন, ড্রেসিংরুম ছাড়ার আগে ফুটবলারাও পরিচ্ছন্ন করে যাচ্ছেন সব কিছু।

জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর কাতারেও মিলল এমন ছবি। ফুটবল শৈলী দিয়ে প্রশংসা পাবার পর আরও একবার রুচির ছাপ রেখেও বাহবা পাচ্ছেন তারা।

বুধবার কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পায় জাপান। পিছিয়ে থেকেও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয় তারা। খেলার শেষ দিকে ৮ মিনিটের মধ্যে তাদের চোখ ধাঁধানো দুই গোল সাড়া ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর পর আল খলিফা স্টেডিয়ামে নিজেদের ড্রেসিংরুমে বাঁধভাঙা উদ্‌যাপন করেছে জাপান জাতীয় ফুটবল দল। এমন জয়ের পর আনন্দ–উল্লাস মাত্রা ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক।

তাই বলে নিজেদের দায়িত্বটা ভুলে যায়নি হাজিমে মোরিয়াসুর দল। ড্রেসিংরুমে এতটুকু ময়লা থাকলেও সেটি পরিষ্কার করে তারপর হোটেলে ফেরার বাস ধরেছে জাপান দল। ফিফা জাপানের ঝকঝকে-তকতকে ড্রেসিংরুমের একটি ছবি প্রকাশ করেছে।

সেই ছবিতে দেখা গেছে, অনুশীলনে যেসব জার্সি পরেছেন জাপানের খেলোয়াড়েরা, সেসব জার্সি সুন্দর ভাঁজ করে রাখা হয়েছে ড্রেসিংরুমের ভেতরে রাখা টেবিলের পাশে। তার পাশেই অব্যবহৃত পানির বোতলের স্তুপ। সেটাও গুছিয়ে রাখা হয়েছে। আর টেবিলের ওপরে খাবারের সারি।

জার্মানির বিপক্ষে ম্যাচে বেঁচে যাওয়া খাবারগুলো টেবিলের ওপর সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। তার পেছনেই ‘অরিগামি’-কাগজ ভাঁজ করে বানানো হাঁসের প্রতিকৃতি। অরিগামি জাপানের সংস্কৃতির অংশ। ধন্যবাদ জানানোর অংশ হিসেবেই অরিগামি করে একটি হাঁস এবং আরও দু-একটি ক্ষুদে প্রতিকৃতি রেখে যান জাপানের খেলোয়াড়েরা। এখানেই শেষ নয়। আরবি ও জাপানিজ ভাষায় ধন্যবাদজ্ঞাপনসূচক একটি চিরকুটও টেবিলে রেখে গেছে এশিয়ার দলটি।

শুধু জাপানের খেলোয়াড়েরাই নয়, সমর্থকেরাও পরিষ্কার-পরিচ্ছনতায় বিশ্বাসী। বিশ্বকাপে কাতার-ইকুয়েডর উদ্ধোধনী ম্যাচ শেষে দুই দলের সমর্থকেরা চলে গেলেও জাপানের কিছু ফুটবলপ্রেমী নিজ উদ্যোগে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। আর কাল তো জাপানের সমর্থকেরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে যেন ঝাঁপিয়ে পড়েছিলেন।

জাপানের প্রচুর সমর্থক কাল ঐতিহাসিক জয়ে পর আল খলিফা স্টেডিয়ামে গ্যালারির ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী