শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিশ্রমের পরও যে কারণে খুশি তাসকিন

‘রোদে পোড়া’ পরিশ্রমের পরও যে কারণে খুশি তাসকিন
কি পরিশ্রমটাই না যাচ্ছে! একজন পেস বোলারের জন্য গরমের মধ্যে এভাবে ওভারের পর ওভার বল করা, সেটাও আবার নিখাঁদ ব্যাটিং উইকেটে। নিঃসন্দেহে কঠিনতম এক কাজ। ‘রোদে পোড়া’ সেই পরিশ্রমটাই হয়েছে তাসকিন আহমেদের।

বাকিদেরও হয়েছে। কিন্তু তিন পেসারের মধ্যে পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনই অপেক্ষাকৃত ভালো বোলিং করেছেন। ফলে তার ওপর চাপও গেছে বেশি।

আবু জায়েদ রাহি ১৩ আর এবাদত হোসেন বল করেছেন ১৭ ওভার। সেখানে লঙ্কান ইনিংসে তাসকিন করেছেন ২৫ ওভার।

কষ্টটা তাই তাসকিনেরই হয়েছে বেশি। এর মধ্যে আবার তার দলে ফেরাও দীর্ঘ বিরতির পর। সেই ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর আবারও সাদা পোশাকে মাঠে নেমেছেন এই পেসার।

অনুভূতিটা কেমন? কাঠপোড়া পরিশ্রমেরও পর তাসকিনের চোখেমুখে স্বস্তির রেখা। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। কারণ টেস্ট ক্রিকেটটাই আসল ক্রিকেট। এখানে মানসিক, শারীরিক, স্কিল-সব কিছুই বেশি লাগে। এখানে ভালো করলে ভবিষ্যতে ছোট ফরম্যাট সহজ হবে। এটা অনেক চ্যালেঞ্জের জায়গা। আমি খুবই ভাগ্যবান যে আবার টেস্ট দলে সুযোগ পেয়েছি।

শেষ কবে ২৫ ওভার বল করেছেন? এমন প্রশ্নে তাসকিনের উত্তর, ‘শেষ জাতীয় লিগে খেলা..তার আগের সিজনে, মানে গত মৌসুমে, কোভিডের আগে যে মৌসুমটা হয়েছে তাতে এত ওভারের মতো বল করেছিলাম।

বাংলাদেশ দলে আসলে পেসারদের জন্য সুযোগ কম। দেশে স্পিন সহায়ক উইকেটে খেলা হলে একজন পেসার খেলেন বেশিরভাগ সময়। বিদেশে তিনজন একসাথে খেলার সুযোগ মিলল, এমন সময়ে কি না উইকেটের এই অবস্থা!

তাসকিন ভাগ্যটা মেনেই নিচ্ছেন। তার কথা, এটা আসলে মেনে নিতেই হবে। কন্ডিশন যেমন হোক আবহাওয়া/উইকেট তো আমাদের হাতে নেই। যেটা ফোকাস করছি তা হলো- ভালো জায়গায় বল করা, কিভাবে রান আটকে রাখা যায়, ওই চিন্তা করেই বল করছি। আমি আমার শক্তি অনুযায়ী বল করার চেষ্টা করছি। যেহেতু উইকেটে হেল্প নাই, তো কিছু তো করার নাই। দলকে সেরা বল করে সাহায্য করার চেষ্টাই করছি।

এই টেস্ট নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, আগাম কিছু বলতে নারাজ তাসকিন। ডানহাতি এই পেসারের কথা, ‘এই টেস্টে ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।

কিন্তু এটা যেহেতু ক্রিকেট, যেকোন সময় যেকোনো কিছু হতে পারে। দ্বিতীয় টেস্টে এমন উইকেটে খেলা হলে আরও আঁটসাঁট হতে হবে, আরও রান আটকে দেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাটসম্যানদের দুর্বল জায়গায় বল ফেলতে হবে। এছাড়া তেমন কিছু করার নেই আসলে।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী