মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে ২য় ধাপে ৩০ আসনে ভোট, নন্দীগ্রামে ১৪৪ ধারা

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে চার জেলার ৩০ আসনে ভোট শুরু হয়।

দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৩০ আসনে ১৭১ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে।

এর মধ্যে আলাদা করে গুরুত্ব পাচ্ছে নন্দীগ্রাম। সেখানে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভোট শুরু হতেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামের বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
তৃণমূলের অভিযোগ, কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন বিজেপির কর্মীরা।

যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা নন্দীগ্রামকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক তার পর পরই বিজেপি শুভেন্দুকে নন্দীগ্রামেই প্রার্থী করে।

২০১৬ সালে এ ৩০ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই সময় তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান