শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানি নায়িকা মাহিরা খান ভয়ে বলিউডে কাজ করেন না

পাকিস্তানের সুন্দরী মডেল ও অভিনেত্রী মাহিরা খান। বলিউডে সুযোগ পান কিং অব রোমান্স শাহরুখ খানের হাত ধরে৷ ২০১৭ সালে ‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন তিনি। সে ছবি দিয়েই নিজেকে বলিউডে জানান দিয়েছিলেন৷ পেয়েছিলেন অনেক সিনেমার প্রস্তাব।

কিন্তু এরপর চার বছর কেটে গেলেও আর কোনো হিন্দি সিনেমায় তার দেখা মেলেনি। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন মাহিরা। সেখানে তিনি জানান, ভারত-পাকিস্তানের অতি সম্প্রতি যুদ্ধংদেহী মনোভাবই এর জন্য দায়ী। ভয়েই তিনি ভার‍তে এসে কাজ করতে পারেননি।

এমনকি ‘রইস’ সিনেমাটির প্রচারের জন্যও ভারতে আসতে পারেননি তিনি।

মাহিরা খান ছাড়াও আলি জফর, ফাওয়াদ খান প্রমুখ পাকিস্তানি শিল্পীরা বহু বছর ধরেই বলিউডে কাজ করছিলেন। কিন্তু ২০১৬ সালের উরি হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরে দুই দেশের সম্পর্কে ছেদ ধরে। পুলওয়ামার পরে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে ঘোষণা করা হয়, সে দেশের কোনো শিল্পী এ দেশে কাজ করতে পারবেন না।

সম্প্রতি বলিউডের এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময়ে মাহিরা খান জানালেন, নিষেধাজ্ঞার পরেও একাধিক সুযোগ পেয়েছিলেন তিনি। ওটিটি প্ল্যাটফরর্মের জন্য তাকে ডাকা হয়েছিল। চিত্রনাট্যও পছন্দ হয়েছিল তার। ইচ্ছেও ছিল ষোল আনা। কিন্তু মনে ভয় কাজ করছিল মাহিরার। তাই সেসব সুযোগ ফিরিয়ে দেন।

তবে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ এখন সুযোগ হলে বলিউডে কাজ করতে চান তিনি। মাহিরার ভাষায়, ‘এখন আমি অনেকটা সাহস অর্জন করেছি। সিদ্ধান্ত নিয়েছি, শুধু রাজনৈতিক কারণে আমার ইচ্ছেগুলোকে চেপে রাখব না। আশা করি, আমরা আবার সকলে হাত মেলাব। সে অন্য মাধ্যম হোক বা ডিজিটাল।’

সম্প্রতি ‘জি-ফাইভ’-এর একটি সিরিজে তিনি কাজ করতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়