মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানি বহুজাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, চীন ও রাশিয়া

পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে।

এ সময় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে সুশৃঙ্খল বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে।’

একই চেতনায়, পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল ( আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে বলেও জানান তিনি।

নৌপ্রধান আস্থা প্রকাশ করে বলেন, ‘আমান’র মাধ্যমে যে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, যা তাদেরকে শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম