বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় কোয়েটার জরগুন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি এফসির সদর দপ্তরের দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ভ্রান্তপথে পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এ হামলা চালিয়েছে।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। এ অভিযোগে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা