শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৬, আহত ৬২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৬২ জনের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানভিত্তিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, শনিবার (৯ নভেম্বর) বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলার পরপরই আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটি সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ শেষে কোয়েটা থেকে ফেরার পথে পাকিস্তানের একটি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সর্দার বালুচ এই ঘটনাকে শোচনীয় হিসেবে উল্লেখ করেছেন। হামলাকারীদের ‘পশুর চেয়েও নিকৃষ্ট’ বলে অভিহিত করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, দোষীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখবে কর্তৃপক্ষ এবং তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা ‘মানবতার শত্রু’।

পাক পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুহাম্মদ বালুচ বলেন, ধারণা করা হচ্ছে ছয় থেকে আট কেজি ওজনের বোমা দিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে দেখা যায় হামলার সময় ঘটনাস্থলে শতাধিক লোক উপস্থিত ছিলেন। হতাহতের মধ্যে সামরিক-বেসামরিক সব পর্যায়ের লোকজনই রয়েছে। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো।

কোয়েটা বিভাগের কমিশনার হামজা শাফকাত বলেন, এটি একটি “আত্মঘাতী হামলা” ছিলো। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বেলুচিস্তানের স্থানীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পিছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) রয়েছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন