মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটার পুটিয়াখালীতে হাডুডু খেলায় ফাইনালে তেতুলিয়া একাদশ

পাটকেলঘাটা থানার পুটিয়াখালীতে জাতীয় হা-ডু-ডু খেলার মঙ্গলবার বিকাল ৪টায় পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ৮দলীয় নক আউট হাডুডু সেমিফাইনাল রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় পাটকেলঘাটা আমিরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের উপদেষ্টা মোঃ বাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্তিত ছিলেন জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান তালা সদর ইউনিয়ন সাংবাদিক এস এম নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এসএম হাদিউজ্জামান, মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ৪ নম্বর কুমিরা ইউনিয়ন যুবলীগ শেখ মফিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কল্যান কুমার ঘোষ, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, সাংবাদিক সানজিদুল হক ইমন ।

খেলায় সার্বিকভাবে পরিচালনা করেন পুটিয়াখালী প্রগতিশীল যুব সংঘের সভাপতি শেখ আমিনুল ইসলাম, সেক্রেটারী আব্দুর রহিম সহ আব্দুল আজিজ, আরিফুর রহমান, রহমত আলী, এরশাদ আলী, আব্দুল কাদের, আব্দুল আলিম, হাফিজুর রহমান প্রমুখ।

খেলায় তেতুলিয়া হাডুডু একাদশ বনাম অভায়তলা হাডুডু একাদশ অংশ গ্রহণ করে। অভায়তলা হাডুডু একাদশ হারিয়ে তেতুলিয়া হাডুডু একাদশ বিজয় লাভ করে।

এসময় বক্তব্য বলেন যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরনের জাতীয় খেলা হাডুডু সহ অন্যান্য খেলা আয়োজন করা উচিত। যুবসমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। এই ধরনের ব্যবস্থা থাকলে সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠন হবে। একটাই স্লোগান একটাই দাবি মাদক ছেড়ে খেলায় চল।

একই রকম সংবাদ সমূহ

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

এসো উন্নত তালা গড়ি স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় তালা সদর উন্নয়নেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন