শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পার্টটাইম ভিক্ষা করায় সৌদিতে ৪৫০ ভারতীয় আটক

কাজের পাশাপাশি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ভিক্ষা করছে ভারতীয়রা। এদেরকে ধরতে বিশেষ অভিযান চালিয়েছে সৌদি পুলিশ। এরইমধ্যে ৪৫০জন ভারতীয় ভিক্ষুককে আটক করে জেল হাজতে নেয়া হয়েছে।
জানা গেছে, এসব শ্রমিক মূলত ভারতের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান এবং কর্ণাটক রাজ্য থেকে সৌদি আরবে গিয়েছেন। এই শ্রমিকদের ওয়ার্ক পারমিটের (কাজ করার অনুমতি পত্র) মেয়াদ এখন শেষ হয়ে গেছে। তাই তারা ভিক্ষায় জড়িয়ে পড়েছে। আবার অনেক ভারতীয় চাকরি থাকা স্বত্ত্বেও বাড়তি আয়ের জন্য ভিক্ষাকেই বেছে নিয়েছে।

আটকদের জেলে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে বলে জানিয়েছে টাইম অব ইন্ডিয়া। সেখানে দেখা যায়, শ্রমিকদের জেদ্দার শুমাইসি’র একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রমিকদের মধ্যে ৩৯ জন উত্তরপ্রদেশ, ১০ জন বিহার, ৫ জন তেলঙ্গানার। বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।শ্রমিকদের দাবি, তারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। বেকারত্ব এবং কাজের অনুমতিপত্র না থাকায় খাদ্যের অভাবে তারা ভিক্ষা করতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান