শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চ্যাম্পিয়নদের হারিয়ে উড়ন্ত সূচনা চেন্নাইয়ের

টুর্নামেন্ট শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের বয়স নিয়ে আলোচনা হয়েছে অনেক। মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটে চেন্নাইয়ের ত্রিশোর্ধ্ব বয়সের ক্রিকেটাররা কতটা কার্যকর হবেন- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

মাঠের খেলা শুরু হতেই মিলল জবাব। বুড়ো হাড়ের ভেলকি দিয়েই আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে চেন্নাই। টুর্নামেন্টের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে ৫ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির ‘বুড়ো’দের চেন্নাই। মুম্বাইয়ের করা ১৬২ রানের সংগ্রহ ৪ বল হাতে রেখেই টপকে গেছে তারা।

চেন্নাইয়ের জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ৩৪ বছর বয়সী আম্বাতি রাইডু এবং ৩৬ বছর বয়সী ফাফ ডু প্লেসি। মাত্র ৬ রানে দুই উইকেট পতনের পর ফাফ ও রাইডু মিলে গড়েন ১১৫ রানের জুটি, তাও মাত্র ১৪ ওভারে। দলীয় ১২১ রানের মাথায় ৪৮ বলে ৭১ রান করে ফেরেন রাইডু।

তবে দলকে জয়ের বন্দরে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ফাফ। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস। এর সঙ্গে স্যাম কুরান ৬ বলে ১৮ রানের কার্যকরী ক্যামিও ইনিংস খেললে সহজ হয় চেন্নাইয়ের জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা আর কুইন্টন ডি কক ২৮ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৬ রান। তবে দারুণ এই শুরু ভেস্তে যায় মুম্বাই টানা দুই ওভারে রোহিত (১০ বলে ১২) আর ডি কককে (২০ বলে ৩৩) হারালে।

তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে (১৬ বলে ১৭) নিয়ে অবশ্য সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন সৌরভ তিওয়ারি। একটা সময় ৩ উইকেটে ১২১ রান ছিল মুম্বাইয়ের। কিন্তু ১৫তম ওভারে এসে ফের জোড়া ধাক্কা। এক ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার দুই ব্যাটসম্যান।

ভারতীয় এই স্পিনারের ঘূর্ণিতে ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪২ রান করে সৌরভ ফেরেন ডু প্লেসিসের ক্যাচ হয়ে। তিন বল পর আউট হন বড় ২ ছক্কা হাঁকিয়ে ১০ বলে ১৪ রান করা হার্দিক পান্ডিয়াও।

এরপর বল হাতে চমক দেখিয়েছেন লুঙ্গি এনগিদি। ক্রুনাল পান্ডিয়ার (৩ বলে ৩) পর মুম্বাই ব্যাটিংয়ের শেষ ভরসা কাইরন পোলার্ডকে (১৪ বলে ১৮) ফিরিয়েছেন প্রোটিয়া এই পেসার। পকেটে পুরেছেন জেমস প্যাটিনসকেও (৮ বলে ১১)।

ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স এরপর আর বেশিদূর আগাতে পারেননি। ৯ উইকেটে ১৬২ রানেই থামতে হয়েছে চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর