শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পার্বত্য বিষয়ে সরকার কঠোর, মেট্রোরেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারা মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট যোগ করার ঘোষণা দিয়েছে, সেটা জানা নেই। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসার কথা।

শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১টার পর টিঅ্যান্ডটি মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেল গণপরিবহণ হিসেবে মানুষকে বিশেষ সেবা দিচ্ছে। আর জনগণও এর সুফল পাচ্ছে। জুলাই মাসের এখনও অনেক বাকি। মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ভাড়া বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো একটি চিঠির সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ হতে যাচ্ছে। বলা হয়, মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে। এর পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বান্দবানের পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসনও সজাগ দৃষ্টি রেখেছে। তবে, এ বিষয় নিয়ে গোটা পার্বতী চট্টগ্রাম অশান্ত হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অচিরেই এর সমাধান হয়ে যাবে।
এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত বা কোন গোষ্ঠী জড়িত, সরকার তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…