শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিলো প্রতিপক্ষ!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের খানপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে ঘেরের বাঁশের বেড়িতে লাগানো প্রায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিয়েছে লাভলু রহমান নামের এক ব্যক্তি। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) রাতে খানপুর গ্রামে।
খানপুর গ্রামের ময়েজ উদ্দিন সরদারের ছেলে শাহিনুর রহমান বাবু জানান, খানপুর বিলে এক ঘেরমালিকের কাছ থেকে হারি নিয়ে ঘেরের দুই পাশে প্রায় দেড় কিলোমিটার শিম চাষ করেন তিনি। গাছে ইতিমধ্যে ধরন আসতে শুরু করেছিল। গাছ লাগানো, ওষুধসহ খরচ হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এ মৌসুমে বিক্রি থেকে ৫-৬ লক্ষ টাকা আয় হওয়ার কথা ছিল।
তিনি আরও জানান, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল খানপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি সরদার গংয়ের সাথে। তার ছেলে লাভলু রহমান দীর্ঘদিন ধরে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিল শিম গাছ কেটে ফেলার। শনিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে দেয় সে।
স্থানীয় বিল্লাল সরদার বলেন, গতকাল সন্ধ্যার আগে লাভলুকে এলাকাতেই দেখা গেছে। সুযোগ বুঝে সে এমন শত্রুতা করেছে।
অন্যদিকে তানজিলা বেগম জানান, প্রায় এক মাস আগে বাজারে গেলে আমাকে লাভলু প্রকাশ্যে বলে যত খরচই করুক, শিম ধরার আগেই গাছগুলো কেটে দেয়া হবে।
তবে অভিযুক্ত লাভলু রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্র করে আমাকে জড়ানো হচ্ছে। এ ঘটনায় আমি জড়িত নই। আমরা এলাকায় প্রভাবশালী, আমাদের ক্ষতি করার জন্যই এসব করা হচ্ছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরবিস্তারিত পড়ুন

  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা