রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেট্রোল না পেয়ে মোটরসাইকেলে ডিজেল ভরে যশোরের রাজগঞ্জে এলেন তপন

দুর্ভোগের আরেক নাম এখন পেট্রোল সঙ্কট। এরই বাস্তব অভিজ্ঞতা হলো যশোরের রাজগঞ্জ হাইস্কুলের শফ সহকারী তপন হালদারের। পেট্রোলের অভাবে বাধ্য হয়ে মোটরসাইকেলে ডিজেল ভরে যাত্রা চালিয়ে যাওয়ার বিরল ঘটনা ঘটেছে তার সঙ্গে।

জানা গেছে, তপন হালদারের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়। চাকরির সুবাদে তিনি প্রতি সপ্তাহেই রাজগঞ্জ থেকে বাড়িতে যাতায়াত করেন। গত শনিবার তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে রাজগঞ্জে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে গেলে তিনি যশোরের একটি পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়ান। তবে পাম্প কর্তৃপক্ষ তাকে জানান- পেট্রোল নেই। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শেষমেশ মোটরসাইকেলে ডিজেল ভরতেই বাধ্য হন তিনি। জীবনের ঝুঁঁকি নিয়েই ডিজেল ভরা মোটরসাইকেল চালিয়ে রাজগঞ্জে পৌঁছান তপন হালদার।

ঘটনাটিকে এলাকাবাসী পেট্রোল সঙ্কটের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন।

তারা জানান, এভাবে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে মানুষকে বিপদে পড়তে হচ্ছে, যা সমাধান জরুরি।

তপন হালদার বলেন, “পেট্রোল না পেয়ে খুব বিপদে পড়ে ডিজেল নিতে বাধ্য হয়েছি। তেল না থাকলে আমাদের মতো নিয়মিত যাতায়াতকারীরা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে থাকে।”

স্থানীয়রা দ্রুত জ্বালানি সঙ্কট নিরসনের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম