শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেয়েও কেন তত্ত্বাবধায়ককে দূরে ঠেল দিল বিএনপি-জামায়াত!

বিএনপি সরকার দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেই প্রথা বাতিল করে। তবে বিএনপি আর জামায়াতসহ দেশের অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন যাবত এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরাতে আন্দোলন সংগ্রামও করেছে। এবার ফিরেও পেলে। তবে কেন কাছে পেয়েও তত্ত্বাবধায়ক ব্যবস্থা দূরে ঠেল দিল বিএনপি-জামায়াত।

তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হতে দিতে চাননি বা নির্বাচনে অংশ নিতে চাননি, তারাই এখন ভবিষ্যতে তত্ত্বাবধায়কের পক্ষে, এখনই নয়। ফলে প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসা রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে সরে এলো কেন?

সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধানে আবারও পূণর্বহাল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না। আদালতের রায় অনুযায়ী ভবিষ্যতে এই সিদ্ধান্ত কার্যকর হবে, অর্থাৎ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন এই ব্যবস্থায় হতে পারে।

তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এতো দিন রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল, এখন তার পরিবর্তনে আলোচনার জন্ম দিয়েছে। এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূণর্বহালের বিষয়ে যে রিভিউ আবেদনে করেছে, সেখানেও ভবিষ্যতের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাওয়া হয়। এই অবস্থানকে ‘রহস্যজনক’ বলেই মনে করছেন অনেকে।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারে অধীনেই হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ রায় ঘোষণা করে। বেঞ্চের অপর ৬ বিচারক হলেন– বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এখন প্রশ্ন হলো কি এমন কারণে বিএনপি-জামায়াত বা রাজনৈতিক দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধিন নির্বাচন চাচ্ছে না। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই ব্যবস্থাকে পরিবর্তন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রূপ দেয়া যেতে পারতো। এসব প্রশ্ন এখন দেশের সাধারণ জনগণের।

বিএনপি এবং জামায়াতের আইনজীবীরা অবশ্য বলছেন, আইনের যে ধারাগুলো সংবিধানে সংযোজনের কথা বলা হয়েছে সেগুলো সংসদ ছাড়া সম্ভব নয়। এ কারণেই এগুলো করার আগে একটি সংসদ প্রয়োজন। এক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতার কথাও বলছেন কেউ কেউ।

তত্ত্বাবধায়ক ইস্যুতে রিভিউ আবেদনকারী এক পক্ষের আইনজীবী শরীফ ভূঁইয়া বলছেন, এই মুহূর্তে সংসদ না থাকায় নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনেরও সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর