শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌর মেয়রের প্রশংনীয় উদ্যোগ, খোঁজাখালি খালের কচুরিপানা অপসারণ শুরু

যশোরের কেশবপুরে হরিহর নদের শাখা খোঁজাখালি খাল থেকে অবশেষে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। কেশবপুর পৌরসভার উদ্যোগে গত শনিবার থেকে শহরের শ্রীগঞ্জ ব্রিজ সংলগ্ন হরিহর নদের শাখা খোঁজাখালি খালের উৎপত্তি স্থল থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করা হয়। কেশবপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদ ও তার শাখা খোঁজাখালি খাল কচুরিপানায় ভরে থাকার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি পৌর মেয়রের দৃষ্টিতে আসে।

খোঁজাখালি খালটি কেশবপুর প্রেসক্লাবের পিছন দিয়ে প্রবাহিত হয়ে সদর ইউনিয়নের বিল বলধালিতে গিয়ে মিশেছে। কচুরিপানায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হয়ে বিল এলাকায় জলবদ্ধতা দেখা দেয়। পৌর সভার উদ্যোগে খালটির উৎপত্তি স্থলে পানি উন্নয়ন বোর্ডের কেটে দেওয়া বাঁধ আরও গভীরসহ কচুরিপানা অপসারণ কাজ শুরু হয়। উপজেলার হাবাসপোল এলাকা থেকে কচুরিপানা অপসারণের কাজে আসা অনেকেই জানান, দীর্ঘদিন ধরে খালটিতে কচুরিপানা ভরে থাকায় পানি প্রবাহে বাধাগ্রস্থ হয়ে বিল বলধালি এলাকার মধ্যকুল, হাবাসপোল, ভবানীপুর, মূলগ্রাম ও পাশ্ববর্তী মণিরামপুরের হাসাডাঙ্গা, গৌরিপুর ও আটঘরা অঞ্চলের নিম্নাঞ্চল জলাবদ্ধ হয়। বিষয়টি কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম গুরুত্বের সাথে নিয়ে গত শনিবার সকাল থেকেই বাঁধটি গভীরসহ কচুরিপানা অপসারণে এলাকাবাসীকে উদ্বুদ্ব করেন। গত বৃহ¯পতি ও শুক্রবার বিভিন্ন পত্র-পত্রিকায় এ বিষয়ে একটি খবর প্রকাশিত হলে খবরটি পৌর মেয়রের দৃষ্টিতে আসে।

এ ব্যাপারে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, খোঁজাখালি খালের কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে। খালটির মুখ কেটে দেওয়া বাঁধটিও আরও গভীর করে কাটা হচ্ছে। স্রোতের গতি বেড়ে কচুরিপানা নেমে গেলে খালটির সৌন্দর্য ফিরে আসাসহ বিল এলাকায় জলবদ্ধতা নিরসন হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত