শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটায় প্রতারণার অভিযোগে পুলিশের হাতে দুই পুত্রসহ পিতা আটক

আন্ত:জেলা প্রতারক চক্রের অন্যতম সদস্য শেখ আব্দুর রহমান (৬০) দুই পুত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার বিকেলে জেলা ডিবি পুলিশ এবং পাটকেলঘাটা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃতরা হলেন পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত শেখ ফজর আলীর ছেলে শেখ আব্দুর রহমান (৬০) এবং তার দুই ছেলে শেখ রায়হান হোসেন (২৫) ও শেখ আবু রানা (১৮)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়াছিন আলম চৌধুরী জানান, বাবা আর দুই ছেলে বহুদিন যাবত পাটকেলঘাটা ও সাতক্ষীরা শহরের বিভিন্ন মানুষের সাথে প্রতারণা, জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিলো।

এছাড়া পাটকেলঘাটার হাইস্কুল রোডে তাদের ‘রায়হান কম্পিউটার এন্ড ফটোকপি’ নামের দোকানে বসে জাল ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিভাগ, রেজিস্ট্রি অফিসারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সিল সই নকল করে আসছিলেন তারা।

আটকের সময় তাদের কাছে কয়েকটি জাল ভোটার আইডি কার্ড, রাবার সিল ও জালিয়াতির কাজে ব্যবহারিত ল্যাপটপ জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি আরও জানান, আটকের পর সন্দেহ হলে রহমানের দুই ছেলে রায়হান হোসেন ও আবু রানাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এজন্য প্রতারণা, জালিয়াতির সাথে তাদের বিরুদ্ধে মাদকের মামলাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক