বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে সম্প্রতি আবারও প্রতারণার মাধ্যমে তিনলক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী এক ব্যক্তি সু’বিচার পেতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন শাখা উলামা’লীগের সাবেক সভাপতি আ.ফ.ম. নিছার আলীর ছেলে ও বাগআঁচড়া সাতমাইল গ্রামের বাসিন্দা।

আসাদের নামে যশোর ও ঝিনাইদহ আদালতে তিনটি মামলা চলোমান ও শার্শা থানায় দুটি চাঁদাবাজি এবং একটি খুন জখমের অভিযোগসহ ছয়টি গুরুতর অভিযোগ রয়েছে।

নতুন মামলা সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান আসাদ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার আসাননগর গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে চার লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশে (মালয়েশিয়ায়) বৈধ ভিসায় মোটা টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখালে ভুক্তভোগী জাহাঙ্গীর বিদেশে যেতে ইচ্ছা প্রকাশ করেন। পরে ভুক্তভোগী জাহাঙ্গীর তার বাড়িতে বসে “আসাদুজ্জামান আসাদকে” প্রথম ধাপে বিদেশে যাওয়ার জন্য ইংরেজি ০১/০২/২০২৬ তারিখে স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে ১০০+১০০- দইশত টাকা নন জুটিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নগত তিন লক্ষ টাকা প্রদান করেন। আসাদ সাক্ষীগণের উপস্থিতিতে ঐ তিন লক্ষ টাকা গ্রহন করেন।

মামলার কপিতে আরও উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী জাহাঙ্গীর মালয়েশিয়া যাওয়ার ফ্লাইটের দিন ০১/০৪/২০২৬ তারিখে বাকী এক লক্ষ ৫০ হাজার টাকা আসাদকে দিতে হবে। আর যদি ইংরেজি ০১/০৪/২০২৬ তারিখের মধ্যে অভিযুক্ত আসাদ ভুক্তভোগী জাহাঙ্গীরকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হয়, তাহলে ইংরেজি ০১/০৫/২০২৬ তারিখে মধ্যে তিন লক্ষ (৩,০০,০০০) টাকা ফেরত দিতে বাধ্য থাকিবেন। কিন্তু উক্ত তারিখের মধ্যে ভুক্তভোগীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ হওয়ায় আসাদকে দেওয়া তিনলক্ষ টাকা ফেরত চাইলে, আসাদ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন। পরবর্তীতে ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন সুবিচার প্রার্থনা করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা আমলী আদালত, ঝিনাইদহে একটি মামলা দায়ের করেন। মামলার ধারা- ৪০৬/৪২০/৫০৬ (২) দঃ বিঃ আইন।

উল্লেখ্য: এর আগেও আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে (১) আম ব্যবসায়ী আবু সিদ্দিক তার কাছ থেকে জোরপূর্বক পাঁচ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। (২) আঞ্জুয়ারা খাতুন নামে এক নারী আসাদের কাছে পাওনা টাকা চাইলে তাকেও মারধর ও রক্তাক্ত জখম করেন আসাদ, পরে ঐ নারী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। (৩) পরে একই নারী আঞ্জুয়ারা সুবিচার পেতে যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা করলে আসাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঐ মামলায় আসাদ জামিনে আছেন। (৪) শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি তার ছেলেকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর জন্য আসাদের কাছে ১০ লক্ষ টাকা প্রদান করেন, ছেলেকে বিদেশে না নিয়ে আসাদ তালবাহানা শুরু করলে পিতা শরিফুল টাকা উদ্ধারের জন্য যশোর আদালতে একটি মামলা করেন। (৫) শার্শার বাগআঁচড়া বাজারে হোটেল ব্যবসায়ী জামাল বাবুর্চিকে ভয়ভীতি প্রদর্শন ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অজুহাত তুলে আসাদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে জামাল বাবুর্চি শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন। (৬) সর্বশেষ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আসননগর এলাকার জাহাঙ্গীর নামে এক ভুক্তভোগীকে মালয়েশিয়ায় পাঠানোর নামে আসাদ তার কাছ থেকে নগত তিন লক্ষ নেন। পরে তাকে বিদেশে নিয়ে যেতে ব্যর্থ হলে জাহাঙ্গীর টাকা ফেরত চাইলে আসাদ টাকা দিতে অস্বীকার ও বিভিন্ন তালবাহানা করলে ভুক্তভোগী আইনি-সুরক্ষা পেতে ঝিনাইদহ আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাৎএর অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার