শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ

মসজিদের বিদ্যুৎ লাইন দেয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে সদরের আবাদেরহাটে ওই মারপিটের ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আবাদেরহাটের বাজার ব্যবসায়ীদের কাছ থেকে রাতে মসজিদের বিদ্যুৎ লাইন দেয়ার মাসিক টাকা আদায় করছিলেন। বাজারের মধ্যে জনৈক এক ব্যবসায়ীর দোকানে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেয়ার টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তমিজ উদ্দীন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওই বাজারের গ্রাম্য ডাক্তার পিনুর কাছে নিয়ে যায়। সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তিনি মারা যান।

নিহতের ছেলে সোলায়মান রাজু বলেন, রাতে একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সেখান থেকে বাড়িতে গিয়ে আব্বা মারা গেছেন। কেউ তাকে মারেনি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। নিহত আব্দুল মান্নানের পরিবার বলছেন স্টোকে মারা গেছেন। আর স্থানীয়রা বলছেন, হাতাহাতির ঘটনার জেরে মারা গেছেন। এ কারনে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য বুধবার (৩০ অক্টোবর’২৪) সকালে সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাবে না।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার