বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জুন) দুপুরে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনে অনেক ভোট কারচুপি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মীদের ওপর হামলা হয়েছে। মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে।

বক্তারা বলেন, এখন বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই। তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এই সরকার জনগণের সরকার নয়। এই সরকারের আধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন চাই না।

তারা বলেন, সরকার এই নির্বাচন দিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছে। এই তামাশার নির্বাচন বন্ধ করুন। আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এই সরকারের অধীনে নির্বাচান চাই না।

বরিশালে হাতপাখার প্রার্থী মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ এবং ব্যর্থ সিইসির পদত্যাগ দাবিতে এই কর্মসূচির আয়োজন করে দলের ঢাকা মহানগর শাখা।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, আমি তো ভালো মতোই জানি, আমি বাড়িতেই ছিলাম। সব জায়গা ঘুরে দেখেছি। ওই যে নৌকার ৮৭ হাজার ভোট দেখিয়েছে, সেটা হাত পাখার ভোট। ৩৪ হাজার ভোট হচ্ছে নৌকার ভোট। ওখানে আসলে নৌকা পাস করেনি, হাতপাখা পাস করেছে। সেখানে আওয়ামী লীগের কতজন লোক আছে সেটা আমরা জানি।

মাওলানা সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, খুলনাতেও হাত পাখার জয় হয়েছে। কিন্তু সেখানেও ইভিএমের মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা নিজেরা সেটি বুথে হাতেনাতে ধরেছি। জগদ্দল পাথরের মত আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। আমাদের এখন এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি।

তিনি বলেন, সিইসি একজন মানসিক রোগী। তার পদে থাকার কোনো যোগ্যতা নেই। এই মানসিক রোগীকে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে পাবনায় নিয়ে। এখানে সিইসিকে আর রাখা যাবে না। এই জালেম সরকারকে হঠাতে আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমাদের একটাই কথা এই জালিম সরকারকে আর থাকতে দেওয়া যাবে না।

কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, শনিবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের সমাবেশ হবে। বিকেল ৪টার ওই সমাবেশে আপনারা সবাই উপস্থিত থাকবেন। যতক্ষণ পর্যন্ত এই শেখ হাসিনার প্রতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা এই সরকারের পতন ঘটাবই ঘটাব ইনশাল্লাহ।

এছাড়া আগামী রোববার (১৭ জুন) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের পল্টনের কেন্দ্রীয় অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

দলটির সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, শুধু বরিশাল আওয়ামী লীগ নয়, সরকার ও সারাদেশের আওয়ামী লীগ এই হামলায় জড়িত। আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন এই ধরনের পাতানো নির্বাচনে জড়িত।

সমাবেশে দলটির সমর্থকরা একের পর এক সরকার বিরোধী শ্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে সবাই একযোগে মিছিল করতে করতে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করেন। সেময় তারা উত্তেজিত ছিলেন।

এদিকে ইসলামী আন্দোলনের এই কর্মসূচির কারণে দৈনিক বাংলা মোড় থেকে নাইটিঙ্গেল হয়ে পল্টন মোড় পর্যন্ত পুরো এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়