রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রীর ৩ বিশেষ সহকারী নিয়োগ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন)।

ফেরদৌস আহমেদ খান ও ড. শহীদ হোসাইনকে সরকারের সচিব পদমর্যাদা এবং বেতনক্রমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

আর মশিউর রহমান উপসচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপে (নির্ধারিত) বেতনে পুনরায় নিয়োগ পেয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক আদেশে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন আন্দ্রিয় স্কু। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ এর প্রারম্ভিক ধাপের মূল বেতনে নিয়োগ দেওয়া হয় তাকে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল