মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রমিলা বিশ্বকাপে আশা জাগিয়েও হেরে শুরু বাংলাদেশের

বোলাররা আশা জাগিয়েছিলেন। সম্ভাবনা ছিল ব্যাটিংয়েও। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলো না বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরে শুরু হলো প্রথম ওয়ানডে বিশ্বকাপ যাত্রা।

শনিবার নিউজিল্যান্ডের ডানেডিনে দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৭৫ রানে অলআউট হয়ে হতাশার হার দেখতে হয় নিগার সুলতানার দলের।
অথচ ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই ৬৯ রানের দারুণ এক শুরু পেয়েছিল বাংলাদেশ। শামীমা সুলতানা আর শারমিন আক্তারের উদ্বোধনী জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল লাল সবুজ জার্সিধারীরা।

শামীমা (২৭) সাজঘরে ফেরার পর হঠাৎ ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। মিডল অর্ডারে রুমানা আহমেদ (২১) কিছুটা ভরসা দিয়েছিলেন।

১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর সপ্তম উইকেটে নিগার সুলতানা আর রিতু মনির ৫৩ রানের আশা জাগানিয়া জুটি। দলকে ১৬৬ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তারা।

হাতে ৪ উইকেট ছিল। কিন্তু রানের চাপ বাড়ছিল। চাপের মুখে ক্রস খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন রিতু মনি (২৭)। ২৫ বলে তখন বাংলাদেশের দরকার ৪২ রান। পরের ওভারে নিগার সুলতানাও (২৯) রানআউট হয়ে গেলে আর স্বপ্ন পূরণের পথে হাঁটতে পারেনি টাইগ্রেসরা।

এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেছিলেন দলের বোলাররা।

১১৫ রানের মধ্যে প্রোটিয়াদের ৫ উইকেট তুলে নিয়ে তাদের অল্পতেই গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ষষ্ঠ উইকেটে ক্লো টাইরান আর মারিজান কেপের ৭১ রানের জুটিতে ভর করে দুইশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কেপ ৪২ আর টাইরন করেন ৩৯ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে মধ্যে সবচেয়ে সফল ছিলেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার ফারিহা তৃষা। ৩৫ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট শিকার রিতু মনি আর জাহানারা আলমের।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর