রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসনে ১৫৫০ নারী কর্মকর্তা, মাঠ প্রশাসন সামলাচ্ছেন ৭ ডিসি

মাঠ প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ সচিব পদ। সরকারি চাকরির সব ক্ষেত্রেই এখন নারীর জয়োগান। প্রশাসনে এক হাজার ৫৫০ জন নারী কর্মকর্তা কর্মরত রয়েছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সারা দেশে সরকারি চাকরিজীবী আছেন ১৫ লাখ ৫৪ হাজার ৯২৭ জন। এরমধ্যে চার লাখ চার হাজার ৫৯১ নারী। প্রথম শ্রেণিতে মোট চাকরিজীবী আছেন এক লাখ ৯৫ হাজার ৬৭৯ জন। এরমধ্যে নারী ৩৯ হাজার ৭৮৭ জন। সব মিলে প্রশাসনে এক হাজার ৫৫০ জন নারী কর্মকর্তা কর্মরত রয়েছেন।

বর্তমানে প্রশাসনের সর্বোচ্চ পদ সচিব কিংবা সিনিয়র হিসেবে রয়েছেন মোট ৮৬ জন। এরমধ্যে সচিব ও সচিব পদমর্যাদায় আছেন ১০ জন নারী। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব নাসরীন আফরোজ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রেহানা পারভীন এবং দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) শাখার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৩২৭ অতিরিক্ত সচিবের মধ্যে ৫৫ জন নারী, ৮৫৮ যুগ্মসচিবের মধ্যে ১৮৬ নারী, এক হাজার ৭০৪ উপসচিবের মধ্যে ৩৯৫ নারী, এক হাজার ৮৬৭ সিনিয়র সহকারী সচিব ও সিনিয়র সহকারী কমিশনারের মধ্যে নারী রয়েছেন ৬৪১ জন। এছাড়া এক হাজার ৪৪২ সহকারী কমিশনার বা সহকারী সচিবের মধ্যে নারী ২৫০ জন কর্মরত।

বর্তমানে মাঠ প্রশাসন সামলাচ্ছেন সাত জন নারী জেলা প্রশাসক (ডিসি)। দেশের ৬৪ জেলা প্রশাসকের মধ্যে সাত জন নারী। এরমধ্যে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী নাহিদ রসুল, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার, মৌলভীবাজারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা, ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম, ফেনী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুছাম্মৎ শাহীনা আক্তার এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান দক্ষতার সাথে মাঠ প্রশাসন চালাচ্ছেন।

উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারাই উপজেলায় সরাসরি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি শাখার তথ্য মতে, এখন সারা দেশে ৪৯২ ইউএনওর মধ্যে ১৬০ জন নারী। দায়িত্বরত ইউএনওর মধ্যে এই হার প্রায় ৩৫ শতাংশ। এছাড়া সারা দেশে ভূমিসংক্রান্ত দপ্তরের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি) আছেন ১৩৬ নারী।

একই রকম সংবাদ সমূহ

ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২বিস্তারিত পড়ুন

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাঁড়াশি অভিযানে পুলিশের স্পেশালবিস্তারিত পড়ুন

হাসিনাকে নিয়ে ভারত আনুষ্ঠানিক জবাব ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ক্ষমতার ৮ মাসে শিক্ষায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বদলি
  • করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
  • কৃষক কার্ডে ১০১ কোটি টাকার সহায়তা, যেসব জায়গায় বিতরণ শুরু
  • পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না : জাহেদ উর রহমান
  • মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
  • ‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী