রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমিকার স্বজনদের মারধরে প্রেমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বজনদের মারধরে জান্নাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলায় মামুন (৪৫) ও আলেহা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন।

ওসি বলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মানিক ব্যাপারীর ছেলে জান্নাতের সঙ্গে তারই প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।

এ দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে আমরা জানতে পারি। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। তখন জান্নাতকে মারধরের পর স্থানীয় মোস্তফার বাড়ির পাশে ফেলে রাখেন প্রেমিকার স্বজনরা। জান্নাতের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জান্নাতের মা সুমি বেগম ছেলের প্রেমিকার বড়ভাইসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা রুজুর ১২ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৩নং আসামি মেয়ের চাচা গুয়াগাছিয়া গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে মামুন ও ৪নং আসামি জান্নাতির মা মোস্তফা ব্যাপারীর স্ত্রী আলেহা বেগমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী