প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী


মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের জন্য মা-বাবাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন।
২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে। কাবিননামাটি ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। তবে আজ শনিবার অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়েছে।
বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।
শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান সোহাগ হুসাইন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সোহাগ দেশে আসেন গত ২৮ অক্টোবর। মালয়েশিয়ান কনের নাম নুর হায়াতি। তার বাবা আমরান বিন আহমাদ, মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান। মা-বাবাকে নিয়ে নুর হায়াতি বাংলাদেশে আসেন ১৯ নভেম্বর।
বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।
সোহাগ হুসাইন বলেন, তিনি কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনা না করে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ আছে। সেখানে তিনি ঠিকাদারির কাজ করেন। সোহাগ বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাকে প্রথম দেখি। দোকানটি তার বাবার।’
আগামীকাল শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে আর এক মাস দেশে থাকবেন বলে জানান সোহাগ। সেখানে গিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসা দেখাশোনা করবেন।
পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ জানান, তিনি মালয় ভাষা জানেন। দুজনের মধ্যে কথাবার্তা হতো এই ভাষায়। নুর হায়াতিকে কিছু বাংলাও শেখানো হয়েছে। নুর হায়াতির মা-বাবার সঙ্গে আলাপের পর তারা তাকে (সোহাগ) পছন্দ করেন। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকা হয়।
মালয়েশিয়ান মেয়েকে বধূকে হিসেবে পেয়ে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও। তার মা নিলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’
বেয়াই-বেয়ানকে কী কী খাওয়াচ্ছেন, এমন প্রশ্নে নিলুফা বলেন, ‘বেয়াই-বেয়াইন আসার সময় নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন, শুকনো খাবার। ডিম এবং নুডলস বেশি খাচ্ছেন। বিবাহ সম্পন্ন হয়েছে। বেয়াই-বেয়াইন আর থাকতে চাচ্ছেন না। আগামীকাল তাদের ঢাকায় দিয়ে আসবে সোহাগ। কিন্তু ছেলে ও বউমা এক মাস পরে যাবে।’
সোহাগ জানালেন, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুর শহরে একটি সুপারশপ আছে। তার শ্বশুরের সাত সন্তান। প্রত্যেককে আলাদা ব্যবসাপ্রতিষ্ঠান করে দিয়েছেন।
আগামীকাল শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে আর এক মাস দেশে থাকবেন বলে জানান সোহাগ। সেখানে গিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসা দেখাশোনা করবেন। তিনি বলেন, ‘বিয়ে করে আমরা উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বাগআঁচড়ায় যুবদলের বিক্ষোভ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েবিস্তারিত পড়ুন

নৈরাজ্য ও অগ্নি/সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : আবুল হাসান জহির
দেশে নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের কোনো সুযোগ দেওয়া হবে না। যেকোনো অপতৎপরতারবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন
শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবেবিস্তারিত পড়ুন


