শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া’ অ্যাওয়ার্ড জিতল বসুন্ধরা টিস্যু

ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের খ্যাতনামা ব্র্যান্ড বসুন্ধরা টিস্যু ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৩-২৪’ অ্যাওয়ার্ড জিতেছে। দুবাইয়ের হিলটন হোটেলে গ্লোবাল বিজনেস সিম্পোজিয়াম ২০২৪-এ সম্মানসূচক পুরস্কারটি পায় বসুন্ধরা টিস্যু।

এ পুরস্কার বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং শিল্পমানের ওপর এর রূপান্তরমূলক প্রভাবকে স্বীকৃতি দেয়, যা এশিয়ার বাজারে তাদের শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে।

গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প খাতের নেতৃস্থানী ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে গুণমান, উদ্ভাবন এবং টিস্যু শিল্পে উল্লেখযোগ্য অবদানে বসুন্ধরা টিস্যুর দৃঢ়প্রত্যয়েরর কথা তুলে ধরা হয়।

এতে বলা হয়, উচ্চমানসম্পন্ন পণ্য সরবরাহে অনড় তীব্র প্রতিযোগিতামূলক স্থানীয় বাজারে ব্র্যান্ডটিকে দারুণ অবস্থানে নিয়ে গেছে। প্রিমিয়াম পণ্যের জন্য পরিচিত বসুন্ধরা টিস্যু এখন গুণমান এবং নির্ভরযোগ্যতার আরেক নাম হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া ২০২৩-২০২৪ অ্যাওয়ার্ড এশিয়ার বাজারে বসুন্ধরা টিস্যুর নেতৃত্ব ও অবস্থানের প্রমাণ।

গ্লোবাল বিজনেস সিম্পোজিয়াম ২০২৪ একদিকে যেমন বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপনের উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি দিলো, পাশাপাশি উপস্থাপন করলো ব্র্যান্ডের শ্রেষ্ঠত্বও। এ পুরস্কার টিস্যু শিল্পে প্রধান ব্র্যান্ড হিসেবে বসুন্ধরা টিস্যুর অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি অন্যদের সামনে অনুকরণের মানদণ্ড ঠিক করে দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী