বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন জাহাঙ্গীর আলম, ফাহমিদ হায়দার (গণিত), রুহুল আমিন (ইস.), নূরে আলম (হিসাব বিজ্ঞান), চম্পা খাতুন, ইমাম হোসাইন, মুনজর মোর্শেদ হৃদয় (রসায়ন), আফিয়া মোবাশ্বেরা, নুসরাত তামান্না ও হুসনা খাতুন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, হঠাৎ করে ফরম ফিলাপের ফি বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে অতিরিক্ত ফি বহন করা সম্ভব নয়। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইস্কুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি নয়, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা। পাশাপাশি ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী