রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরের পাটক্ষেত থেকে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের চৌধুরী কান্দা সদরদী গ্রামের পাটক্ষেতের ভেতর থেকে নূপুর সাহা (২৫) নামের নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের কাত্তিক রায়ের স্ত্রী।

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার (৮ জুন) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, মঙ্গলবার সকালে নূপুর সাহা তার কর্মস্থল পৌরসদরের হোগলাডাঙ্গি গ্রামের আদ-দ্বীন এনজিওর কিস্তির টাকা উত্তোলনের জন্য বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার ও অফিসের লোকজন।

তিনি আরও জানান, বুধবার বিকেলে এলাকাবাসী স্থানীয় মামুন শেখের পাটক্ষেতের ভেতরে ওই নারীর অর্ধনগ্ন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া তিনি আরও জানান, তদন্ত না করে প্রকৃত ঘটনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দেখে ধারণা করা যায়, হয়তো ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে পাটক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

নিহত নূপুরের দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। এছাড়াও তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানিয়েছে পরিবারের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক